শুক্রবার বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হয় ঢাবির আন্দোলনরত শিক্ষার্থীরা। বিভিন্ন হল থেকে একের পর এক মিছিল নিয়ে আসেন শিক্ষার্থীরা। বিকেলে ৫টায় এখান থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা পঞ্চম দিনের মতো বিক্ষোভ মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়েছেন।

0 Comments