নিউজ ডেক্সঃ মানসিক চাপ দৈনন্দিন জীবনেরই একটা অংশ। অতিরিক্ত মানসিক চাপ কখনও কখনও আপনাকে শারীরিকভাবেও অসুস্থ করে তুলতে পারে। এ কারণে মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি।
মানসিক চাপ নিয়ন্ত্রণে কী করবেন ?
মেডিটেশনঃ মানসিক চাপ নিয়ন্ত্রণের শক্তিশালী উপায় হচ্ছে মেডিটেশন। এর অনুশীলন আপানাকে মুহূর্তের সাথে নিজেকে পুরোপুরি সম্পৃক্ত করতে সাহায্য করে। এর ফলে মানসিক চাপ কমে।
শরীরচর্চাঃ শরীরচর্চা প্রাকৃতিকভাবেই মানসিক চাপ কমায়। নিয়মিত শরীরচর্চায় শরীর সতেজ থাকে। যার ফলে মনও ফুরফুরে হয়।
প্রকৃতির সান্নিধ্যঃ প্রকৃতির সান্নিধ্যে সময় কাটালে মানসিক চাপ কমে। পার্কে মাত্র ২০ মিনিট থাকলেই দেখবেন মন সতেজ থাকছে। গবেষণা বলছে, প্রকৃতির মধ্যে হাঁটলে স্ট্রেস হরমোন অর্থাৎ শরীরের কর্টিসল লেভেল কমে। এর ফলে মানসিক চাপও কমে এছাড়া ঘুড়লে মন ভালো থাকে। একাত্ববোধ ধূর হয়। মানুষিক সমস্যায় ভুগলে একা থাকা যাবেনা।
সঠিক খাদ্যাভ্যাসঃ স্বাস্থ্যকর , সুষম খাদ্যাভ্যাস মানসিক চাপ কমায়। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন-সামুদ্রিক মাছ মানসিক চাপ কমায়। এছাড়া ফল এবং শাকসবজিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টও মানসিক চাপ কমাতে ভূমিকা রাখে।
গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়ামঃ মানসিক চাপ কমাতে ভূমিকা রাখে গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম। অতিরিক্ত মানসিক চাপে থাকলে গভীরভাবে শ্বাস নিন, ধীরে ধীরে ধীরে ছাড়ুন। এই অভ্যাস আপনার মানসিক চাপ কমাতে সহায়তা করবে।
সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া,সমকাল

0 Comments